ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা

blank

যুদ্ধ আরও তীব্র করতে ইউক্রেন অভিমুখে ৫ লাখ নতুন সেনা সমাবেশের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, আগামী ২১ সেপ্টেম্বর রাশিয়ার দুমা নির্বাচনের পরই পুতিন এই পদক্ষেপ নিতে পারেন।

জেলেনস্কির দাবি, রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় প্রকাশ্যে না করে গোপনে সৈন্য সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। অল্প সময়ে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই বিপুলসংখ্যক সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে হামলা অব্যাহত রাখার বিষয়ে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, দীর্ঘস্থায়ী ও ক্ষয়িষ্ণু যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ‘সর্বশেষ বিকল্প’ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে।

হাকান ফিদান বলেন, এমন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এ বিষয়ে পশ্চিমা অংশীদারদের সঙ্গেও আলোচনা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে।

রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন।

হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতের অভিযানে তারা ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অপরদিকে ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর হামলায় ১২৬টি ড্রোন নিক্ষেপ করেছে।

জনপ্রিয় খবর
blank

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে