ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নাটোরের তিনজনের মৃত্যু

blank

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কর্মরত অবস্থায় আগুনে পুড়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজনের মৃত্যু হয়েছে। রোববার(৯ আগস্ট) রাতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নাটোরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার মোঃ জাকের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে যান নিহত তিনজন। সৌদি আরবের রিয়াদের মানফুয়া শহরে একটি সোফার কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে হঠাৎ ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। ওই কারখানার ভেতরে কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত্যুর খবরে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।

জনপ্রিয় খবর
blank

রামগড়ে পুত্রবধূ ধর্ষক দেলোয়ারের ফাঁসি ও পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নাটোরের তিনজনের মৃত্যু

প্রকাশের সময় : এক ঘন্টা আগে