ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুরের করুণ মৃত্যু, আহত ১৫

blank

বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন দিনমজুর প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহণ’-এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে এসে ভোর সাড়ে ৫টার দিকে সিল্কিবান্ধা এলাকায় পৌঁছায়। এ সময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সজোড়ে ধাক্কা দেয় এবং সেখানে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

blank

ভারত–বাংলাদেশ সম্পর্ক ও বর্তমান তেল সংকট: সহযোগিতার সমীকরণ ও চ্যালেঞ্জ

বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুরের করুণ মৃত্যু, আহত ১৫

প্রকাশের সময় : ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬