ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভিডিও ভাইরাল

জুলাই যোদ্ধাদের’ মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা

blank

শরীয়তপুরে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুই ‘জুলাই যোদ্ধা’ ও এক ছাত্রনেতাকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ‘জুলাই যোদ্ধা’ জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে ধাক্কাধাক্কি করছেন। একপর্যায়ে তাঁদের অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়।

জাকির হোসেন মিন্টু অভিযোগ করেন, জেলা প্রশাসকের আমন্ত্রণে অনুষ্ঠানে গেলেও ভেতরে প্রবেশের পর বিএনপির নেতাকর্মীরা তাঁদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন, গালিগালাজ করেন এবং পরে মারধর করে বের করে দেন।

                                                                                                                          blank

একই অভিযোগ করেন ইমরান আল নাজির। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটলেও কেউ বাধা দেননি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তাঁর দাবি, ইমরান আল নাজিরসহ কয়েকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনার সৃষ্টি হয়। এ কারণেই তাঁদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, মূল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তিনি জানান, অনুষ্ঠান চলাকালে ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে কোনো ঘটনা ঘটে থাকলে তা খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় খবর
blank

কারাগারে নেওয়ার পথে এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে ডিম নিক্ষেপ

ভিডিও ভাইরাল

জুলাই যোদ্ধাদের’ মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা

প্রকাশের সময় : ৫৯ মিনিট আগে