ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁচকৈড় বাজারে ‘চলনবিল ইলেকট্রিক’-এর শুভ উদ্বোধন

blank

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরের বাণিজ্যিক কেন্দ্র চাঁচকৈড় বাজারের ডা: ঈমান সিটি মার্কেটে শুভ সূচনা ঘটলো নতুন ইলেকট্রিক পণ্যের প্রতিষ্ঠান ‘চলনবিল ইলেকট্রিক’-এর। মঙ্গলবার বাদ আসর এক আনন্দঘন ও ধর্মীয় পরিবেশে মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে।

blank

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুল ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো: হামিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ট্যানগ্রাম টেকনোলজি লিমিটেড কোম্পানির কান্ট্রি ম্যানেজার, প্রকৌশলী মো: আবু সাঈদ সুমন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির রাজশাহী ও রংপুর এরিয়ার সেলস ম্যানেজার মো: শরিফুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চলনবিল ইলেকট্রিকের জেনারেল ম্যানেজার মো: মনিরুল ইসলাম এবং পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের প্রোপাইটর মো: শরিফুল ইসলাম।

blank

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: হামিদুল ইসলাম বলেন, “চলনবিল ইলেকট্রিকের মানসম্মত ও অত্যাধুনিক তড়িৎ সামগ্রী স্থানীয় ক্রেতাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান বক্তা প্রকৌশলী মো: আবু সাঈদ সুমন আশা প্রকাশ করে বলেন, “চলনবিল ইলেকট্রিক ক্রেতাদের পূর্ণ সন্তুষ্টির সাথে পণ্য সরবরাহ করবে। এখানে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি টেকসই ইলেকট্রিক উপাদান অত্যন্ত সহজে পাওয়া যাবে। বিশেষ করে বর্তমান যুগের উপযোগী রিচার্জেবল আধুনিক সোলার ও ইলেকট্রনিক ফ্যান, ইলেকট্রিক কেটলি, আয়রন এবং বিভিন্ন প্রয়োজনীয় এক্সেসরিজের এক বিশাল সমাহার থাকছে এখানে।”

blank

স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

জনপ্রিয় খবর
blank

চাঁচকৈড় বাজারে ‘চলনবিল ইলেকট্রিক’-এর শুভ উদ্বোধন

চাঁচকৈড় বাজারে ‘চলনবিল ইলেকট্রিক’-এর শুভ উদ্বোধন

প্রকাশের সময় : ৪০ মিনিট আগে