ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ের অভিযোগে কয়েকটি বাড়িতে ভাঙচুর

blank

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পূর্ব মসজিদপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা কুরবান নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সিহাব নামে এক যুবককে আহত করেন। এ ঘটনার প্রতিবাদে পরদিন স্থানীয় কয়েকজন যুবক অভিযুক্তদের সতর্ক করতে এলাকায় যান।

অভিযোগ রয়েছে, এর জেরে সোমবার দুপুরে ৩০ থেকে ৩৫ জনের একটি দল পূর্ব মসজিদপাড়ার কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে হৃদয় মিয়া ও তানজিনা নামে দুজনের বাড়িতে ভাঙচুর করা হয়। এছাড়া হৃদয় মিয়ার একটি টিনশেড ঘরও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় শান্তি ফিরে আসে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদক ব্যবসার অভিযোগ এবং ভাঙচুরের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

সাতক্ষীরায় ব্লিজ হাসপাতালে আগুন, আতঙ্কে হুড়োহুড়িতে আহত অন্তত ৫০

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ের অভিযোগে কয়েকটি বাড়িতে ভাঙচুর

প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬