ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এডাস্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল ট্রফি ট্যুর

blank

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ADUST)-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে Inter Campus Futsal Championship (ICFC) Season 01 Trophy Tour। দেশের অন্যতম বৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই ট্রফি ট্যুরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরকার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ্ আনওয়ার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার এবং এডাস্ট স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ফুটবল দলের ম্যানেজার ফয়জুল হাসান সাকিব। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়াচর্চার আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, দলগত চেতনা এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্রফি ট্যুরকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীরা ট্রফির সঙ্গে ছবি তোলা, বিভিন্ন আয়োজন এবং ক্রীড়াবান্ধব পরিবেশ উপভোগের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসচেতনতা বৃদ্ধি এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় খবর
blank

দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক।

এডাস্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল ট্রফি ট্যুর

প্রকাশের সময় : ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬