ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল হারের পর আবেগঘন খোলা চিঠি স্কালোনির

blank

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। সেই হতাশার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। চিঠিতে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি শিরোপা জিততে না পারার জন্য ক্ষমাও চেয়েছেন।

চিঠির শুরুতেই স্কালোনি লেখেন, গত এক সপ্তাহ ছিল আনন্দ, বেদনা, অশ্রু, স্বস্তি, উদ্বেগ ও শান্তির এক অদ্ভুত মিশ্রণ। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব কম লেখেন উল্লেখ করে তিনি বলেন, সমর্থকদের কাছে নিজের অনুভূতি পৌঁছে দেওয়ার এটিই সবচেয়ে উপযুক্ত মাধ্যম বলে মনে হয়েছে।

বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ প্রকাশ করে স্কালোনি লেখেন, “সবার আগে শুধু একটি কথাই বলতে চাই—আমি দুঃখিত। আরেকটি বিশ্বকাপ এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না। যদি পারতাম, হয়তো কিছু সময়ের জন্য হলেও আপনাদের জীবনের সব কষ্ট ভুলে থাকার সুযোগ করে দিতে পারতাম।”

তবে শিরোপা না জিতলেও এই দলটিকে মনে রাখার আহ্বান জানান আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, তাঁর খেলোয়াড়রা সত্যিকারের যোদ্ধা। পরিবারের কাছেও তিনি সবসময় তাঁদের ‘যোদ্ধা’ বলেই পরিচয় করিয়ে দিয়েছেন।

সমালোচকদের প্রসঙ্গ টেনে স্কালোনি লেখেন, দলকে না চিনেই অনেকেই কঠোর সমালোচনা করেছেন। কিন্তু কঠিন সময়েও মাথা উঁচু করে লড়ে যাওয়ার মানসিকতাকেই তিনি সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন।

চিঠির শেষ অংশে কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কর্মকর্তা-কর্মচারী এবং নেপথ্যে কাজ করা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান স্কালোনি। তিনি বলেন, তাঁদের ভালোবাসা ও সমর্থনই দলকে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।

চিঠির শেষে একটি পুনশ্চ (P.S.)-ও যোগ করেন বিশ্বকাপজয়ী এই কোচ। সেখানে তিনি লেখেন, “যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে পৃথিবীর অন্যতম মূল্যবান সম্পদ রয়েছে।”

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা

বিশ্বকাপ ফাইনাল হারের পর আবেগঘন খোলা চিঠি স্কালোনির

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে