ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাড়াশে স্মরণসভা ও দোয়া মাহফিল

blank

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাড়াশে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাড়াশ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফছার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বাবু তপন কুমার গোস্বামী, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সাইদুর রহমান এবং তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল বারিক খন্দকার।

স্মরণসভায় বক্তারা মরহুম আব্দুল মান্নান তালুকদারের রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় খবর
blank

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাড়াশে স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে