ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার আন্দোলন: অ্যাড. আরিফা সুলতানা রুমা এমপি

blank

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণির আন্দোলন ছিল না; এটি ছিল দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। শিশু থেকে বৃদ্ধ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা, পেশাজীবী—সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এই আন্দোলন জুলুম, নির্যাতন, খুন, গুম ও কথিত ‘আয়নাঘর’-এর বিরুদ্ধে গণপ্রতিরোধের প্রতীক বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (পাবনা) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

শনিবার সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী স্থানীয় জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

blank

এমপি রুমা বলেন, “১৯৭১, ১৯৬৯ ও ১৯৯০ সালের গণআন্দোলনের শহীদদের মতোই আমরা জুলাইয়ের শহীদদের আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের সংগ্রামে প্রায় দুই হাজার সূর্যসন্তান শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার আন্দোলনকারী পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।”

তিনি আরও বলেন, “এখনও বিএনপির বহু নেতাকর্মী অসংখ্য মামলার বোঝা কাঁধে নিয়ে ঘুরছেন। আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের পাশে থাকতে চাই এবং তাদের কল্যাণে কাজ করতে চাই।”

মতবিনিময় সভায় বক্তব্য দেন জুলাই যোদ্ধা আব্দুল আলিম সরকার, হাসানুজ্জামান সবুজ, ফয়সল কবির, আতাউর রহমান স্বপন, কামরুল হাসান, হিরণ আহমেদ, জাহিদ ও রুবেল।

এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, রবিউল করিম তারেক, এ এম জাকারিয়া, আতাউর রহমান তোতা, শেখ জিয়ারুল হক সিন্টু, আব্দুল জব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, তাদের পরিবারের সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

ট্রাম্পের সফরে কড়া নিরাপত্তা, সময়মতো স্টেডিয়ামে ঢুকতে পারবেন তো সব দর্শক?

জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার আন্দোলন: অ্যাড. আরিফা সুলতানা রুমা এমপি

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে