ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান চুক্তি সইয়ে জেনেভা যাচ্ছেন ভ্যান্স

blank

ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফরে যেতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্ধারিত কিছু শর্ত পূরণের ওপরই দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও যেসব কারিগরি ও বাস্তবায়নসংক্রান্ত বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

ওই মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নিতে আগ্রহী।

এদিকে, গত সপ্তাহে তেহরান থেকে সংশোধিত খসড়া চুক্তি নিয়ে কাতারের একটি প্রতিনিধিদলের ফিরে আসাকে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দুই দেশের মধ্যে নতুন সমঝোতার পথ তৈরি হতে পারে, যদিও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও আলোচনা বাকি রয়েছে।

জনপ্রিয় খবর
blank

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান চুক্তি সইয়ে জেনেভা যাচ্ছেন ভ্যান্স

প্রকাশের সময় : ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬