ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনী কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

blank

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী কলেজ ঢাকায় দুই দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা ও সহশিক্ষা কার্যক্রম-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্বনামধন্য প্রায় ২০০টি স্কুল ও কলেজের প্রায় ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ছিল প্রাণবন্ত ও মুখরিত।

গত ১৬ মে মেলার উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌবাহিনী কলেজ ঢাকার অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদার (এস), এনপিপি, বিএন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ মামুন হাবিব।

blank

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণামুখী হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী, রোবটিক্স ও প্রযুক্তি উদ্ভাবন, ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপ বুক, পোস্টার প্রদর্শনী, গেমিং জোন, রুবিক্স কিউব প্রতিযোগিতা, কুইজ, গণিত অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম।

blank

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও পরিবেশনা ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ প্রদান করেন। হাজারো শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।

জনপ্রিয় খবর
blank

নৌবাহিনী কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নৌবাহিনী কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশের সময় : এক মিনিট আগে