পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার আগমনকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানাতে কলেজ ক্যাম্পাসে ভিড় করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। বক্তারা বলেন, নারী শিক্ষার উন্নয়নের মাধ্যমে দক্ষ ও মেধাবী মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন অত্যন্ত জরুরি।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ও কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

চাটমোহর প্রতিনিধি 


















