ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা: ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদল

blank

ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের বহনকারী একটি বিশেষ বিমান আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের একটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে, ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি হিসেবে এই আলোচনায় অংশ নিচ্ছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তারা ইতিমধ্যেই ইসলামাবাদে পৌঁছেছেন।

এর আগে, আজ শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ইরানি প্রতিনিধিদলটি ইসলামাবাদে এসে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা ‘তাসনিম’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। গুরুত্বপূর্ণ এই দলে আরও রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বেশ কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা।

blank

 দ্বিপাক্ষিক বৈঠকের আগে ইরানি প্রতিনিধিদলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, দীর্ঘ উত্তেজনা নিরসনে এবং একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে দুই দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

ঝড়ো বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা: ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদল

প্রকাশের সময় : ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬