ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিচারণ ও মেলবন্ধনে ঢাকাস্থ রাবিয়ান নাটোর ক্লাবের ইফতার মাহফিল

blank
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ রাবিয়ান নাটোর ক্লাব’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত ‘দি কিচেন’ রেস্টুরেন্টে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

রমজানের পবিত্র আবহে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত প্রাক্তন শিক্ষার্থীদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে নিজেদের মধ্যে পরিচিতি পর্ব, ফেলে আসা মতিহার ক্যাম্পাসের স্মৃতিচারণ, আড্ডা ও গল্পে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীরা। সবার চোখেমুখেই ছিল উচ্ছ্বাস আর বিশ্ববিদ্যালয়ের সোনালি দিনগুলোর অমলিন স্মৃতি।

ইফতারের আগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের প্রয়াত সদস্যদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রাক্তনীদের স্বতঃস্ফূর্ত আলোচনায় নিজেদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

উক্ত ইফতার ও মিলনমেলায় রোকসানা রিক্তা, ওয়াহিদ মঞ্জু, মোফাখখারুল ইসলাম, আব্দুস সালাম, নেওয়াজ ইকবাল, কামরুজ্জামান, সফিকুল ইসলাম, সারোয়ার হোসেন, রেজাউল করিম, ফাত্তাহ তানভীর রানা ও মিঠুসহ প্রায় ত্রিশজন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

‘কষ্টের গান’

স্মৃতিচারণ ও মেলবন্ধনে ঢাকাস্থ রাবিয়ান নাটোর ক্লাবের ইফতার মাহফিল

প্রকাশের সময় : ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬