ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর-২ সদর আসনে মহিলা জামায়াতের নির্বাচনী শোভাযাত্রা

blank

নাটোর-২ সদর আসনে দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতের নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের মহিলা জামায়াতের আয়োজনে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্তর থেকে দাঁড়িপাল্লার পক্ষে একটি নির্বাচনী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী অঞ্চল মহিলা জামায়তের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাহনাজ শেলী ও জেলা সহকারী সেক্রেটারী জুবাইদা কাকন লিপি।

বক্তারা বলেন, নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামই দিতে পারে। একটি গোষ্ঠি নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমাণ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে। তাই মা-বোনদেরকে সকল ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লাকে বিজয় করে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

জনপ্রিয় খবর
blank

জনগণ থেকে সরকারপ্রধানকে বিচ্ছিন্ন না করতে এসএসএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নাটোর-২ সদর আসনে মহিলা জামায়াতের নির্বাচনী শোভাযাত্রা

প্রকাশের সময় : ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬