আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৪ (কলাপাড়া) আসন, যার সংসদীয় আসন নম্বর ১১৩, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন কলাপাড়া–রাঙ্গাবালীর গণমানুষের নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
প্রতীক প্রাপ্তির খবরে কলাপাড়া উপজেলার রাঙ্গাবালীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। নেতাকর্মী ও সাধারণ জনগণ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
এ সময় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, “পটুয়াখালী–৪ (কলাপাড়া) আসনের জনগণই আমার শক্তি ও সাহস। আমি চাই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ, জনগণের রায় পেলে বিজয়ী হয়ে এই আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করব।”
তিনি আরও বলেন, রাজনৈতিক শালীনতা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করাই তার লক্ষ্য। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা নয়—গণতান্ত্রিক পরিবেশে ভোট উৎসব নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাদের আশা, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে পটুয়াখালী–৪ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবায় নতুন গতি আসবে।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পটুয়াখালী–৪ (কলাপাড়া) আসনে নির্বাচনী আমেজ আরও জোরদার হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

কুয়াকাটা প্রতিনিধি 




















