ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিঠার ঘ্রাণে উৎসবমুখর মিরপুর সাইন্স কলেজ

blank

বাঙালির চিরায়ত ঐতিহ্য আর গ্রামীণ সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠেছিল রাজধানীর মিরপুর সাইন্স কলেজ। শীতের সকালে  শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও আনন্দঘন পিঠা উৎসব।

শনিবার (১৭ জানুয়ারি)) সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে ভিড় জমাতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। কলেজের অডিটোরিয়ামে   সারি সারি স্টলে সাজানো ছিল ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতই, পুলি, নারকেল পিঠা, তেলপিঠা ও নানা রকম ঐতিহ্যবাহী পিঠা। পিঠার ঘ্রাণে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখর। পুরো এলাকা যেন এক গ্রামীণ মেলায় রূপ নেয়।

blank

উৎসবের উদ্বোধন করেন মিরপুর সাইন্স  কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন।  তিনি বলেন “পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার একটি সুন্দর প্রয়াস। এটি আমাদের সংস্কৃতি সংরক্ষণের একটি সুন্দর মাধ্যম। ”

blank

শিক্ষার্থীরা জানান, পড়ালেখার একঘেয়েমি কাটিয়ে এমন আয়োজন তাদের মানসিকভাবে চাঙ্গা করে তোলে এবং দলগত কাজের অভিজ্ঞতা দেয়। অনেকেই নিজের হাতে তৈরি পিঠা বিক্রি ও পরিবেশনের মাধ্যমে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার সুযোগ পেয়েছেন।

blank

উৎসবকে ঘিরে ছিল  নানা আয়োজন । রঙিন ব্যানার, ফেস্টুন আর হাসি-আড্ডায় কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায়।

blank

শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিরাও আয়োজনে উপস্থিত ছিলেন। তাঁদের মতে, এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে দেশীয় ঐতিহ্যের প্রতি আরও আগ্রহী করে তুলবে।

দিনব্যাপী এ আয়োজন শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাঙালি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের উৎসব আয়োজন করা হবে।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিঠার ঘ্রাণে উৎসবমুখর মিরপুর সাইন্স কলেজ

প্রকাশের সময় : ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬