ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মোহাম্মদ বেল্লাল আহ্বায়ক ও রাশেদুল ইসলাম সদস্য সচিব

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

blank

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামী এক বছরের জন্য ‘জাতীয় ছাত্রশক্তি’র শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বকের মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ বেল্লাল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল ইসলাম। এছাড়া কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন শহিদুল ইসলাম শাহেদ।

কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ইমরান আল আমিন ও এস এম ওয়াহিদুর রহমান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে শর্মিলা জামান সেঁজুতি ও তাহমিদ ইসলাম জুয়েল দায়িত্ব পেয়েছেন।

blank

সংগঠনের সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলমের সুপারিশক্রমে অনুমোদিত চিঠিতে জানানো হয়, ‘নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পেশ করার নির্দেশ প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, ‘শিক্ষা, ঐক্য ও মুক্তি’ স্লোগানকে ধারণ করে জাতীয় ছাত্রশক্তি তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত এই কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায় ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে কাজ করবে বলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

blank

ত্রয়োদশ সংসদ: সংরক্ষিত নারী আসনে ইসিতে জামায়াত জোটের মনোনয়নপত্র জমা

মোহাম্মদ বেল্লাল আহ্বায়ক ও রাশেদুল ইসলাম সদস্য সচিব

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের সময় : ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬