ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে মাদক ব্যবসায়ী দম্পতিসহ ৩ জন আটক

blank

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী দম্পতি শহিদুল ইসলাম ভুম্বু ও তাঁর স্ত্রীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। 

এ সময় হেরোইন সেবনের উদ্দেশ্যে উপস্থিত থাকায় রুবেল নামে আরও একজনকে আটক করা হয়। ভুম্বু হত্যা-মাদকসহ ২১ মামলার আসামি।

পুলিশ জানায়, রোববার রাতে বিশেষ অভিযানে ভুম্বু ও তার স্ত্রীর কাছ থেকে ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন (ওজন ৩৪.৩৮ গ্রাম) এবং ৫৬,৫৭০ টাকা উদ্ধার করা হয়। মাদক সেবনের সময় ঘটনাস্থলেই রুবেলকেও আটক করা হয়।

ঘটনার বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল হোসেন বলেন, “অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ) এবং ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে পুলিশি স্কটের মাধ্যমে আসামিদের নাটোর আদালতে প্রেরণ করা হয়।

blank

বড়াইগ্রামে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতি: ১৩ ডাকাত গ্রেপ্তার, কোটি টাকার সরঞ্জাম উদ্ধার

গুরুদাসপুরে মাদক ব্যবসায়ী দম্পতিসহ ৩ জন আটক

প্রকাশের সময় : ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫