ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

blank

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন পাল। তারা দুজনই উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

উল্লাপাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে