ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

blank

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহাবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমদাদুল হক, বিআরডিবি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আলী, ১ নম্বর জোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পালিত হবে। সপ্তাহটি উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : এক ঘন্টা আগে