বগুড়া মহানগরের হাকিরমোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে (৪৮) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বুধবার রাত আনুমানিক ১১টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীর নেতৃত্বে পাঁচতলা ভবনের ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাবতলী উপজেলার উনচরকি গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারুক আহমেদ দুটি মামলায় সাজাপ্রাপ্ত। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি।

অনলাইন ডেস্ক 


















