নাটোরের লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বরমহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিটু ওই গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরমহাটি গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় গ্রামের একটি খেজুর বাগান থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ টিটুকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

নাটোর প্রতিনিধি 


















