ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃত্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

blank

জুনিয়র বৃত্তি এবং ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে কুড়িগ্রামে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সভায় সভাপতিত্ব করেন।

​সভায় পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সর্বোচ্চ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। কোনো ধরনের অনিয়ম বা শৈথিল্য বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, জেলা তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ নুর বখত সহ আরো অনেকে।

​এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষা পরিচালনা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় বৃত্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

জনপ্রিয় খবর
blank

চলবলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রেজাউল করিম মানিকের নাম ঘোষণা

বৃত্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৫০ মিনিট আগে