ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক চলনবিল প্রবাহের অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার বিশিষ্টজনদের

blank

দৈনিক চলনবিল প্রবাহের প্রচার-প্রসার, সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে চলনবিল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন চলনবিলের কৃতী সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) মো. সাইদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী সাজিদুর রহমান সরদার, নেত্রকোনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, মিরপুর কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম ওয়াদুদ, চ্যানেল একাত্তরের হেড অব সেলস কামরুজ্জামান এবং চ্যানেল ওয়ানের জয়েন্ট আউটপুট এডিটর রবিউল ইসলাম আওলাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন চলনবিল মিডিয়া লিমিটেডের পরিচালক এস এম শাহিন মাহমুদ ও বার্তা সম্পাদক হাবিবুর রহমান হাবিব

blank

সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক চলনবিল প্রবাহের সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হক খোকন। এতে সভাপতিত্ব করেন চলনবিল মিডিয়া লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন।

মতবিনিময় সভায় বক্তারা দৈনিক চলনবিল প্রবাহের অগ্রযাত্রায় পাশে থাকার এবং পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি ও প্রচার-প্রসারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা পত্রিকার আয় বৃদ্ধি, সংবাদ ও লেখার মানোন্নয়ন, পাঠকপ্রিয়তা অর্জন এবং প্রকাশনার পরিধি বাড়ানোর বিষয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দৈনিক চলনবিল প্রবাহ। সীমাবদ্ধতার মধ্যেও পত্রিকাটির এই অগ্রযাত্রা আশাব্যঞ্জক। তাঁরা আশা প্রকাশ করেন, এ পত্রিকার মাধ্যমে চলনবিল অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, লোকসংস্কৃতি ও জনজীবনের নানা দিক আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদও পাঠকদের কাছে পৌঁছে দিতে পত্রিকাটি কার্যকর ভূমিকা রাখবে।

blank

সভায় জানানো হয়, দৈনিক চলনবিল প্রবাহ বর্তমানে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই সংবাদ প্রকাশ ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে। এর রয়েছে মুদ্রিত পত্রিকা, নিজস্ব নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামী দিনে প্রকাশনার কলেবর বৃদ্ধি, সংবাদ পরিবেশনায় বৈচিত্র্য আনা এবং আধুনিক গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সভায় উপস্থিত বিশিষ্টজনেরা দৈনিক চলনবিল প্রবাহের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সহযোগিতা, পরামর্শ ও সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় খবর
blank

গোড়লে মাদক, অনলাইন ক্যাসিনো ও অবৈধ সিম ব্যবসার অভিযোগ, হাতে ৫ জনের তথ্য

দৈনিক চলনবিল প্রবাহের অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার বিশিষ্টজনদের

প্রকাশের সময় : ৪৫ মিনিট আগে