ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রী জসিম উদ্দীন স্কুল অনুষ্ঠানের প্রধান অতিথি: জসিম উদ্দীন

blank

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ইসলাহুল উম্মাহ একাডেমির অধীনে প্রতিষ্ঠিত ইসলাহুল উম্মাহ মুক্ত পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে পাঠক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রী ও কুষ্টিয়ার খোকসা কমিউনিটি পাঠাগারের প্রতিষ্ঠাতা জসিম উদ্দীন। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ইসলাহুল উম্মাহ একাডেমি ক্যাম্পাসের মুক্ত পাঠাগার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও কথাসাহিত্যিক এবং পাবনা সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ আখতার জামান। ইসলাহুল উম্মাহ একাডেমির কো-চেয়ারম্যান মারুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সা’দ বিন আব্দুর রউফের সঞ্চালনায় সম্মেলনে দুই শতাধিক ক্ষুদে পাঠক অংশ নেয়। এ সময় ১০ জন ক্ষুদে পাঠককে সেরা পাঠক হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারীদের সবাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

সম্মেলনে ক্ষুদে পাঠকরা নিজেদের অনুভূতি প্রকাশ করে জানায়, বদ্ধ কক্ষের পরিবর্তে খোলা প্রাঙ্গণে গড়ে ওঠা এই পাঠাগার থেকে তারা যেকোনো সময় পছন্দমতো বই সংগ্রহ করে পড়তে পারে। এটি তাদের বিদ্যালয়ের একটি ব্যতিক্রমী উদ্যোগ। তারা আরও জানায়, ইসলামি আদর্শ ও আধুনিক শিক্ষাচিন্তার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানে পাঠ্যক্রমের পাশাপাশি ড্রয়িং, ক্যালিগ্রাফি, স্পোকেন ইংলিশ, স্পোকেন অ্যারাবিক, বইপড়া, আবৃত্তি, অভিনয় ও বিতর্কের মতো সহশিক্ষা কার্যক্রম রয়েছে। এসব আয়োজন তাদের শুধু পরীক্ষার ফলাফলে নয়, বরং সৃজনশীলতা ও প্রতিভা বিকাশেও ভূমিকা রাখছে।

একাডেমির প্রধান শিক্ষক সৈয়দা ইসমাত আরা বলেন, শিশুকে প্রকৃত অর্থে জ্ঞানপিপাসু করে তুলতে হলে তার পাঠকে পাঠ্যবইয়ের সীমানায় আটকে রাখা যাবে না। পাঠ্যবই পরীক্ষার প্রস্তুতি দেয়, কিন্তু ইতিহাস, বিজ্ঞান, গল্প, কবিতা ও উপন্যাসের বিস্তৃত পাঠ একজন শিশুকে জীবন ও সমাজ বুঝতে শেখায়। সেই ভাবনা থেকেই পাঠাগারটি উন্মুক্ত পরিসরে গড়ে তোলা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বই পড়তে পারে। অভিভাবকদের জন্যও পাঠাগারটি উন্মুক্ত।

দ্বিতীয় শ্রেণি পাস একজন কাঠমিস্ত্রীকে কেন বিদ্যালয়ের প্রধান অতিথি করা হলো—এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক সৈয়দা ইসমাত আরা বলেন, তাদের কাছে জসিম উদ্দীন শুধু একজন কাঠমিস্ত্রী নন; তিনি স্বপ্ন নির্মাণের কারিগর, জ্ঞানচর্চার এক নীরব সাধক এবং সমাজ আলোকিত করার একজন সত্যিকারের মানুষ। তাঁর হাতে কাঠের আসবাব তৈরি হয়, আর তাঁর পাঠাগার আন্দোলনের মাধ্যমে গড়ে উঠছে একটি আলোকিত সমাজ। এমন একজন আলোর ফেরিওয়ালাকে শিশুদের সামনে সম্মানিত অতিথি হিসেবে তুলে ধরার চেয়ে বড় শিক্ষণীয় বিষয় আর কী হতে পারে!

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন বলেন, পাঠ্যবইয়ের বাইরে গল্পের বই হাতে এলেই শিশুদের কল্পনার জগৎ খুলে যায়। ইতিহাস পরিচয় করিয়ে দেয় অতীতের সঙ্গে, বিজ্ঞান শেখায় প্রশ্ন করতে, কবিতা ছুঁয়ে যায় অনুভূতিকে, আর উপন্যাস জীবন ও সমাজকে নতুন করে চিনতে শেখায়। সুদূর কুষ্টিয়া থেকে পাবনার এই প্রত্যন্ত অঞ্চলে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।

তিনি আরও বলেন, শৈশবে দারিদ্র্য ও পারিবারিক প্রতিকূলতার কারণে দ্বিতীয় শ্রেণির পর আর লেখাপড়ার সুযোগ হয়নি। পেশায় ক্ষুদ্র কাঠমিস্ত্রী হলেও শিশুদের নিয়ে তাঁর স্বপ্ন অনেক বড়। তিনি শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার স্বপ্ন দেখেন। নতুন প্রজন্মকে বইয়ের জগতে যুক্ত রাখতে ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়িতে পাঠাগার গড়ে তুলেছেন। তাঁর প্রতিষ্ঠিত খোকসা কমিউনিটি পাঠাগারে প্রতিদিন শিশুদের মিলনমেলা ও কচিকাঁচার আসর বসে। সেই দৃশ্য দেখে তিনি আনন্দিত ও অনুপ্রাণিত হন।

প্রধান আলোচক আখতার জামান বলেন, ধর্মীয় মূল্যবোধ ও বিজ্ঞানমনস্কতার সহাবস্থান এবং পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্ত পাঠের এমন আয়োজন ইসলাহুল উম্মাহ একাডেমিকে নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং স্বপ্ন বাস্তবায়নের কর্মশালায় পরিণত করবে। এমন ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত।

উল্লেখ্য, বইবন্ধু জসিম উদ্দীনের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বিলজানি গ্রামে। দারিদ্র্য ও পারিবারিক প্রতিকূলতার কারণে দ্বিতীয় শ্রেণির পর তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন থেমে যায়। জীবিকার প্রয়োজনে কাঠমিস্ত্রির পেশা বেছে নিলেও বই ও জ্ঞানচর্চার প্রতি তাঁর আগ্রহ কখনো কমেনি। কাঠমিস্ত্রির কাজ থেকে উপার্জিত অর্থের একটি অংশ দিয়ে বছরের পর বছর বই সংগ্রহ করে ২০১৬ সালের দিকে নিজের বাড়ির আঙিনায় গড়ে তোলেন খোকসা কমিউনিটি পাঠাগার। বর্তমানে সেখানে গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ের দুই হাজারের বেশি বই রয়েছে। পাঠাগারটি এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থী ও বইপ্রেমীদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত। নিজের ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি তিনি পাঠাগারে সময় দেন, শিশুদের বই পড়তে উৎসাহিত করেন এবং নতুন বই সংগ্রহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জনপ্রিয় খবর
blank

গোড়লে মাদক, অনলাইন ক্যাসিনো ও অবৈধ সিম ব্যবসার অভিযোগ, হাতে ৫ জনের তথ্য

দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রী জসিম উদ্দীন স্কুল অনুষ্ঠানের প্রধান অতিথি: জসিম উদ্দীন

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে