ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ না থাকতেও স্কুল ভবনের ছাদে আগুন কিভাবে এলাকায় চাঞ্চল্য

blank

রংপুরের মিঠাপুকুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়টির নাম বেগম রোকেয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবিতে দেখা যায়, ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আগুনের শিখা দেখা যাচ্ছে।

স্থানীয়দের সবচেয়ে বড় প্রশ্ন, বিদ্যালয়ে তখন বিদ্যুৎ সংযোগ ছিল না। তাহলে ভবনের ছাদে কীভাবে আগুন লাগল?

তাদের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়; এর পেছনে কোনো পরিকল্পনা থাকতে পারে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বিদ্যুৎ না থাকলে শর্টসার্কিটের প্রশ্নই আসে না। তাহলে ছাদে আগুন লাগল কীভাবে? বিষয়টি তদন্ত করে দেখা দরকার।”

এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। বিদ্যালয়ের আসবাবপত্র, নথিপত্র ও ভবনের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আগুনের প্রকৃত কারণ প্রকাশ করতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিসের বক্তব্য জানার চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর
blank

নাটোরে নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতার বিরুদ্ধে জিয়া পরিষদের বিক্ষোভ সমাবেশ

বিদ্যুৎ না থাকতেও স্কুল ভবনের ছাদে আগুন কিভাবে এলাকায় চাঞ্চল্য

প্রকাশের সময় : এক ঘন্টা আগে