ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ

blank

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। পরে কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এর প্রায় এক সপ্তাহ আগেও এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িঘরের মানুষের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখতে পান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের দুটি খোসা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে, এর আগে গত রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ঘটনায় প্রায় শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।

একই রাতে লালপুরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল এবং রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। পরপর এসব ঘটনায় নাটোরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

জনপ্রিয় খবর
blank

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ৩৯ মিনিট আগে