ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজ ফাতিমার মর্মান্তিক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক

blank

নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে কানিজ ফাতিমা নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরকীয়ার প্রতিবাদ ও যৌতুকের দাবিতে তাঁকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে কর্মরত স্বামী হাসানুজ্জামান আশিকের (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাগাচারা এলাকার বাসাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা গুরুতর আহত অবস্থায় কানিজ ফাতিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত হাসানুজ্জামান আশিক বাসাচাড়া গ্রামের মৃত এবাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম দপ্তরে সৈনিক হিসেবে কর্মরত।

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর কানিজ ফাতিমার সঙ্গে আশিকের বিয়ে হয়। মেয়ের সুখের কথা চিন্তা করে সৌদি প্রবাসী বাবা আবুল কালাম জামাতার চাকরিসংক্রান্ত বিষয় থেকে শুরু করে সংসারের বিভিন্ন চাহিদা পূরণ করেন। এরপরও বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে কানিজের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

পরিবারের আরও অভিযোগ, ফরিদপুরের এক নারীর সঙ্গে আশিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই নারীকে তিনি ধর্মবোন পরিচয় দিতেন। স্বামীর মুঠোফোনে ওই নারীর সঙ্গে আপত্তিকর ছবি দেখতে পেয়ে কানিজ প্রতিবাদ করলে তাঁর ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

সোমবার ছুটি কাটাতে বাড়িতে এসে এ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আশিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আশিক ও তাঁর পরিবারের সদস্যরা কানিজকে মারধর করেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উমর ফারুক জানান, নিহতের মা বাদী হয়ে আশিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে দণ্ডবিধির ৩০৬ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার পর রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আশিককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে নৌবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এটি নিহতের পরিবারের পক্ষ থেকে করা অভিযোগ। ঘটনার প্রকৃত কারণ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে।

জনপ্রিয় খবর
blank

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজ ফাতিমার মর্মান্তিক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে