ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক

blank

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। পরে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা।

পুলিশ সূত্রে জানা যায়, আটক আব্দুল আলিম ও মো. জুয়েল রানা দুজনই অষ্টমনিষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করে।

পরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটকের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম বলেন, নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক দুজন অষ্টমনিষা ইউনিয়নের বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় খবর
blank

ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও জাতীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি: হুইপ দুলু

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক

প্রকাশের সময় : ৪০ মিনিট আগে