ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীত আসতেই নাটোরে খেজুরের রস-গুড়ের প্রস্তুতের ব্যস্ত গাছিরা,লক্ষ্য ৭ হাজার টন গুড় উৎপাদন

blank

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে নাটোরের গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরগাছ প্রস্তুতের ব্যস্ততা। গাছ পরিষ্কার, ডালপালা ছাঁটাই ও রস সংগ্রহের উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীত মৌসুমকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি চলছে। চলতি মৌসুমে নাটোরে প্রায় ৭ হাজার মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য অন্তত ১১০ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নাটোর জেলায় মোট খেজুরগাছ রয়েছে ৪ লাখ ১৮ হাজার। এর মধ্যে রস সংগ্রহের উপযোগী গাছ ৩ লাখ ২০ হাজার। এসব গাছ থেকে চলতি মৌসুমে প্রায় ৭ হাজার মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এ কাজে জেলার প্রায় ১০ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। গত মৌসুমে জেলায় প্রায় ১০০ কোটি টাকার খেজুরের গুড় উৎপাদিত হয়েছিল।

জেলার সব উপজেলায় কমবেশি খেজুরের গুড় উৎপাদিত হলেও শীর্ষে রয়েছে লালপুর উপজেলা। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় প্রায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ খেজুরগাছ রয়েছে। এসব গাছ থেকে এবার প্রায় ৫ হাজার ৮০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রস সংগ্রহ ও গুড় তৈরির সঙ্গে উপজেলার প্রায় ৩ হাজার পরিবার জড়িত। এ ছাড়া গুড় উৎপাদনে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে বড়াইগ্রাম উপজেলা।

শীত মৌসুমে প্রতিটি খেজুরগাছ থেকে গড়ে ১৭০ থেকে ১৭৫ কেজি রস সংগ্রহ করা যায়। একটি গাছ থেকে মৌসুমজুড়ে গড়ে ২০ থেকে ২২ কেজি গুড় পাওয়া যায়। একজন গাছি প্রতিদিন প্রায় ৫০ থেকে ৫৫টি গাছ থেকে রস সংগ্রহ করেন। এই রস জ্বাল দিয়ে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। গুড়ের পাশাপাশি গাছের পাতা দিয়ে মাদুর তৈরি হয় এবং গাছের কাঠ ঘরের কাজে ব্যবহার করা হয়।

নাটোর সদর উপজেলার ধলাট গ্রামের গাছি দুখা জানান, প্রতিবছর শীত মৌসুমে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন তিনি। ৫০ থেকে ৬০টি গাছ থেকে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ কেজি গুড় উৎপাদন করেন। শীত মৌসুমে চাহিদা বেশি থাকায় এবার ভালো বিক্রির আশা করছেন তিনি।

একই উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের জয়েনগর গ্রামের রহিম মিয়া জানান, প্রতিবছরের মতো এবারও তিনি ৪০ থেকে ৫০টি গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করেছেন। আগামী এক-দুই দিনের মধ্যে রস সংগ্রহ শুরু করবেন। তার তৈরি গুড় কিনতে প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা আসেন। আত্মীয়-স্বজনের মাধ্যমেও অনেকে গুড় সংগ্রহ করেন। এবারও ভালো লাভের প্রত্যাশা করছেন তিনি।

গুরুদাসপুর উপজেলার কান্তনগর এলাকার আমজাদ আলী বলেন, প্রতিবছর প্রায় ১০০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন তিনি। এবার আরও ১২০টি গাছ প্রস্তুত করেছেন। খেজুরের গুড় তৈরি ও বিক্রি করেই তার সংসার চলে।

লালপুরের মোজাফফর হোসেন বলেন, এ অঞ্চলের খেজুরের গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। কোনো কোনো সময় পাটালি গুড় দেশের বাইরেও পাঠানো হয়। তবে উৎপাদন খরচ ও শ্রমের তুলনায় গুড়ের দাম আরও বেশি হওয়া প্রয়োজন।

তার মতে, বাজার সম্প্রসারণে একটি সুনির্দিষ্ট বিপণনব্যবস্থা ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা গড়ে তোলা জরুরি। সরকারি উদ্যোগ নেওয়া হলে নাটোরের খেজুরের গুড় দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব।

সদর উপজেলার রহিমকুড়ি গ্রামের বাসিন্দা আবু তাহের বলেন, প্রতিবছর তিনি নাটোরের খেজুরের গুড় কিনে বিদেশে থাকা আত্মীয়-স্বজনের কাছে পাঠান। তাদের কাছে নাটোরের গুড়ের বেশ সুনাম রয়েছে। তাই প্রতিবছরই কমবেশি গুড় বিদেশে পাঠান তিনি।

এদিকে খেজুরের গুড় উৎপাদন শুরু হলে অনলাইনভিত্তিক ব্যবসারও প্রসার ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্যোক্তারা দেশের বিভিন্ন প্রান্তে গুড় বিক্রি করছেন। এতে স্থানীয় উৎপাদকদের জন্য নতুন বাজার তৈরি হচ্ছে এবং অনেকে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, খেজুরের রস ও গুড় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটিকে কেন্দ্র করে প্রতিবছর জেলার প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। চলতি শীত মৌসুমে নাটোরে ৩ লাখ ২০ হাজার রস আহরণযোগ্য খেজুরগাছ থেকে প্রায় ৭ হাজার মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। এর সম্ভাব্য বাজারমূল্য অন্তত ১১০ কোটি টাকা।

তিনি আরও বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত গুড় উৎপাদনে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা গাছি ও উদ্যোক্তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে অনলাইনভিত্তিক উদ্যোক্তাদেরও ভেজালমুক্ত গুড় উৎপাদন ও বিপণনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপদ গুড় উৎপাদন এবং বিপণনব্যবস্থার মানোন্নয়নে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর
blank

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক

শীত আসতেই নাটোরে খেজুরের রস-গুড়ের প্রস্তুতের ব্যস্ত গাছিরা,লক্ষ্য ৭ হাজার টন গুড় উৎপাদন

প্রকাশের সময় : ৩০ মিনিট আগে