ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ নভেম্বর পাবনা-ঢাকা ট্রেনের উদ্বোধন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

blank

আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সফল ও স্মরণীয় করে তুলতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাবনা নাগরিক কমিটির উদ্যোগে জেলা পরিষদের রশীদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল বাসার খান জুয়েল।

সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম বিশু বলেন, পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু পাবনাবাসীর জন্য একটি বড় বিজয়। দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির বাস্তবায়ন ঘটতে যাচ্ছে। অতীতে নানা কারণে এ উদ্যোগ বাস্তবায়িত না হলেও বর্তমান সরকারের সময়ে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। এ জন্য তিনি পাবনাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সবার মতামত ও সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য দেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ মো. বাহেজ উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম।

এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাহবুব হোসেন নিলয়ের বাবা মো. আবুল কালাম আজাদ, শহীদ জাহিদুল ইসলামের বাবা মো. দুলাল মাস্টার, পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল, পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দুদকের পিপি অ্যাডভোকেট মলয় কুমার রায় এবং মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রেহানুল ইসলাম বুলাল বক্তব্য দেন।

বক্তারা বলেন, পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু হলে যাতায়াতব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে পাবনাবাসী উপকৃত হবেন। পাশাপাশি জেলার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করায় তাঁরা সরকারকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। পরদিন ২০ নভেম্বর থেকে ট্রেন দুটি বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। নিয়মিত সূচি অনুযায়ী, পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।

জনপ্রিয় খবর
blank

আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯ নভেম্বর পাবনা-ঢাকা ট্রেনের উদ্বোধন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে