ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক, কারাগারে

blank

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম এবং অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্দুল আলিম ও জুয়েল রানা দুজনই অষ্টমনিষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি। সম্প্রতি তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম বলেন, ‘তারা নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় হাতেনাতে আটক হয়েছেন।’

পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

জনপ্রিয় খবর
blank

আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক, কারাগারে

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে