ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুর সদর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

blank

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় মহিপুর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহসভাপতি হাফেজ আব্দুল বারেক হাওলাদার এবং কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।

এ ছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ইমরান দেওয়ান, তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে এলাকার প্রকৃত অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা সম্ভব হবে। এ উদ্যোগের ফলে সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি দরিদ্র পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

জনপ্রিয় খবর
blank

মহিপুর সদর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

মহিপুর সদর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময় : ১৯ মিনিট আগে