ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে আওয়ামী লীগ-যুবলীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ, লাঠি হাতে থানায় ছাত্রশিবিরের শোডাউন

blank

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে লাঠি হাতে নাটোর সদর থানায় প্রবেশ করেছেন জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গত রাতে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে তারা থানায় যান। এ সময় নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা নিয়ে থানায় প্রবেশ করতে দেখা যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরে শোডাউন শেষে নাটোর সদর থানায় উপস্থিত হন।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, গত রাতে নাটোরের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালানো, টায়ার পোড়ানোসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা থানায় গিয়ে নিজেদের বক্তব্য জানান।

নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি ঢাকা পোস্টকে বলেন, গত রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নাটোরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে। আজ রাতেও অরাজকতা সৃষ্টির আশঙ্কায় তারা মোটরসাইকেল নিয়ে শহরে শোডাউন করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্টরা সতর্ক না হলে তারা নিজেদের মতো করে অ্যাকশনে যাবেন।

তিনি আরও বলেন, গত রাতে বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলাকালে প্রশাসনের ভূমিকা কী ছিল, তা জানতে এবং এ বিষয়ে কথা বলতেই তারা থানায় এসেছেন।

পরে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমানের সঙ্গে কথা বলে থানা থেকে বেরিয়ে যান ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

ওসি মনসুর রহমান ঢাকা পোস্টকে জানান, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি ও অন্যান্য নেতাকর্মীরা থানায় এসে অভিযোগ করেন, গত রাতে বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার পুড়িয়ে এবং আগুন ধরিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এ বিষয়ে তারা কথা বলতে থানায় এসেছিলেন।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশ সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

তবে থানায় লাঠি হাতে প্রবেশের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, লাঠি হাতে তারা থানায় প্রবেশ করেছেন কি না, তা তাঁর চোখে পড়েনি।

জনপ্রিয় খবর
blank

মহিপুর সদর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নাটোরে আওয়ামী লীগ-যুবলীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ, লাঠি হাতে থানায় ছাত্রশিবিরের শোডাউন

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে