ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

blank

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা কো-অর্ডিনেটর মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। অথচ একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে।

blank

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ, দল ও মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। এ অগ্রযাত্রায় তিনি উপস্থিত সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংগঠনের বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক হায়দার আলী চিশতি, সাবেক সরকারি কর্মকর্তা ও লেখক আব্দুস সালাম, কুড়িগ্রাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. মো. আব্দুর রফিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী সংগঠক আফরোজা বেগম আলপনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় খবর
blank

মহিপুর সদর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে