ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জ্যেষ্ঠতা অক্ষুন্ন রেখে পাবেন বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা

সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

blank

দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের আইনি বাধা দূর হওয়ায় তাকে চাকরিতে পুনর্বহাল করেছে দুদক। একই সঙ্গে চাকরিতে আগের জ্যেষ্ঠতা বহাল রাখা এবং চাকরিচ্যুতির সময় থেকে যাবতীয় বকেয়া বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে দুদকের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। আদেশ জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

চাকরিতে পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দিন বলেন, উপসহকারী পরিচালক পদে তিনি যোগদান করেছেন। আগামী এক মাসের মধ্যে পদোন্নতির প্রক্রিয়াও সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। সে সময় তিনি দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর আগে চট্টগ্রামে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম এবং রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো স্পর্শকাতর দুর্নীতির তদন্ত করে আলোচনায় আসেন শরীফ উদ্দিন। এসব ঘটনায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি। এর কিছুদিন পরই তাকে চাকরি থেকে অপসারণ করা হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও মানববন্ধন করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরি থেকে অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন। একই সঙ্গে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে আগের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে সব প্রাপ্য সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। তবে পরবর্তী সময়ে বর্তমান কমিশন ওই আবেদন আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় লিভ টু আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরে ১৫ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি ‘ডিসমিসড এজ বিং নট প্রেসড’ মর্মে আদেশ দেন। ফলে শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকেনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর শরীফ উদ্দিন চাকরিতে পুনর্বহালের জন্য কমিশনে আবেদন করেন। ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় তার আবেদনটি উপস্থাপন করা হয়। আদালতের রায় ও আবেদন পর্যালোচনা করে কমিশন ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা অপসারণের আদেশ প্রত্যাহার এবং তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, শরীফ উদ্দিন চাকরিতে আগের জ্যেষ্ঠতা ফিরে পাওয়ার পাশাপাশি চাকরিচ্যুতির সময় থেকে বিধি মোতাবেক সব বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।

জনপ্রিয় খবর
blank

চুয়াডাঙ্গায় সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৫২ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

জ্যেষ্ঠতা অক্ষুন্ন রেখে পাবেন বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা

সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

প্রকাশের সময় : ২৩ ঘন্টা আগে