সিরাজগঞ্জে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলার তিনজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) শহরের এসএস রোডে অবস্থিত ডব্লিউএফ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—বেলকুচির মোছা. উম্মে হাফসা খাতুন, উল্লাপাড়ার মো. আরিফুল ইসলাম এবং কামারখন্দের মো. খাইরুল ইসলাম। তাঁরা প্রত্যেকেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন।

মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় এবং মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আরিফ হোসেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, ইসমাইল হোসেন রুবেল, ছামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রানা সরকার, ফিজার আহমেদ, মাসুদ রানা, রাব্বি, সোহেল রানা সোহাগ, ইমরান, সাগরসহ সংগঠনের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে লটারির আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

রাশিদুল হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) 


















