ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য

blank

চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১২ জন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে শুক্রবার (৬ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, মতলব উত্তর থানায় ১২ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন, ফরিদগঞ্জ থানায় ৬ জন এবং শাহরাস্তি থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা থেকে মোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া হাইমচর থানা পুলিশ ২ পিস, মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস এবং হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করে। তবে হাজীগঞ্জে সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

চুয়াডাঙ্গায় সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৫২ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য

প্রকাশের সময় : ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬