ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে প্রতিবেশীর আগুন নেভাতে এসে যুবকের মৃত্যু

blank

বাগেরহাটের ফকিরহাটে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলী মুসা শেখ মৌভোগ গ্রামের মৃত আজিত শেখের ছেলে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের ভেতর ও চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুকান্ত কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে ঘরের ভেতরে থাকা নগদ টাকাসহ সব মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে ঘরে থাকা জমি বিক্রির নগদ টাকাসহ সব মালামাল ও জিনিসপত্র পুড়ে ছয় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু বলেন, মৌভোগে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। তাদের খবর পাওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। রাস্তা সরু হওয়ায় সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে বালতি দিয়ে পানি ঢেলে যতটা সম্ভব আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে নির্ধারণ করা যায়নি।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে গিয়ে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর
blank

নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই : রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা

বাগেরহাটে প্রতিবেশীর আগুন নেভাতে এসে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : এক ঘন্টা আগে