ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রী, ভ্যাকসিন না দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

blank

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জলাতঙ্ক (অ্যান্টি র‍্যাবিস) ভ্যাকসিন না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রথমে অভিযুক্ত এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে বরখাস্তের নির্দেশ দিলেও পরে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট জানার পর রোগীর ভ্যাকসিন কেনার অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় তিনি জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় কুকুরে কামড়ানো এক রোগী অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও তাকে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়নি। অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দের সঙ্গে ফোনে কথা বলেন এবং অভিযুক্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরপরও যদি কোনো রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে কুকুরে কামড়ানো ওই রোগী হাসপাতালে এলেও তখন অফিস সময় শেষ হয়ে গিয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী অফিস চলাকালে বিনামূল্যে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। পরদিন শুক্রবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। এজন্য রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে বলা হয় এবং হাসপাতালেই সেটি প্রয়োগ করা হয়।

ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার পর স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করেন। পরিবর্তে রোগী যে ১ হাজার ৩০ টাকা ব্যয় করে ভ্যাকসিন কিনেছিলেন, সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। পরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেদায়েতুল ইসলাম রোগীকে ওই অর্থ পরিশোধ করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নতুন কমিটি : সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক শাহাবুদ্দিন

হঠাৎ হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রী, ভ্যাকসিন না দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে