ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 134
blank

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মৃত্যুর পরপরই বিএনপি সকাল ৮টায় এভারকেয়ার হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানায়, শেষ সময়ে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মেডিকেল বোর্ডের চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত ছিলেন। জানাজার সময়সূচি পরে জানানো হবে।

তার মৃত্যুর খবরে হাসপাতালসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে শোকবার্তা।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি ও লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত আর সাড়া দেননি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেওয়া বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে দীর্ঘদিন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশের সময় : ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫