ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

blank

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও নানামুখী আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বপ্নকুঁড়ি’ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভার শুরুতে উপস্থিত শতাধিক প্রবীণ ব্যক্তিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্বের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

​সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান প্রবীণদের সম্মান ও সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পরিবার ও সমাজে প্রবীণদের অবদান অপরিসীম। আমরা আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তা প্রবীণদের ত্যাগ, শ্রম ও দিকনির্দেশনারই ফসল। প্রবীণরা আমাদের সমাজের অনাদৃত কোনো অংশ নন, বরং তারা অভিজ্ঞতা ও প্রজ্ঞার বাতিঘর। কোনো প্রবীণ ব্যক্তি যেন পরিবার বা সমাজে অবহেলা কিংবা নিগ্রহের শিকার না হন, সে বিষয়ে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। আমাদের মনে রাখতে হবে, সময়ের স্বাভাবিক নিয়মে আজ যারা তরুণ, আগামীকাল তারাই প্রবীণ হবেন। তাই প্রবীণদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সুরক্ষামূলক ও সহানুভূতিশীল সমাজ গঠন করা আমাদের নৈতিক দায়িত্ব।”

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক আফতাব উদ্দিন, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র বর্মন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ড. আর রাফি তামজিদ।

​এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের মেহেদী হাসান দিনার, ফ্রেন্ডশিপ প্রতিনিধি মাহামুদুল হাসান ও উম্মে সালমা বেগম সহ সমাজসেবা কার্যালয়ের অনান্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশের সময় : ৫৮ মিনিট আগে