ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ১৫

blank

সুনামগঞ্জের দিরাইয়ে এক তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাটিয়াপুর গ্রামের এক তরুণের সঙ্গে হলিমপুর গ্রামের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে ওই তরুণের সঙ্গে বাড়ি ছাড়েন তরুণী। পরে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী তারা বিয়ে করেন। তবে তরুণীর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছেন ওই তরুণ। অন্যদিকে ছেলের পরিবারের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কারণে নিজের ইচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেছেন তরুণী।

বিয়ের বিষয়টি জানাতে ও দুই পরিবারের মধ্যে সমঝোতার উদ্দেশ্যে রাতেই ছেলের পক্ষের লোকজন মেয়ের বাড়িতে যান। সেখানে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় মেয়ের পরিবারের লোকজন ছেলের আত্মীয়-স্বজনদের ওপর হামলা চালান। এর জেরে বুধবার দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপাতত এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয় খবর
blank

বাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ১৫

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে