ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 92
blank

মুশফিকুর রহিম নিজের শততম টেস্ট খেলতে নেমে রেকর্ড গরা সেঞ্চুরি পেয়েছেন। মুশফিকের পর তিন অংক ছুঁয়েছেন লিটন দাসও। মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। 

দ্বিতীয় দিনের খেলায় মুশফিক শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। ১০৬ রানে পৌঁছে হাম্প্রেসের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন দাসের সঙ্গে গড়েন ১০৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুশফিক আউট হলে ৩১০ রানে পড়ে পঞ্চম উইকেট।

এরপর, ইনিংসের দায়িত্ব নেন লিটন। শুরু থেকে আত্মবিশ্বাসী থাকা ডানহাতি ব্যাটারটি তুলে নেন তাঁর ক্যারিয়ারের পঞ্চম শতক। ৮ চার ও ২ ছক্কায় গড়া তাঁর ১২৮ রানের দারুণ ইনিংস বাংলাদেশকে আরও এগিয়ে দেয়।

লিটনের সঙ্গে মিরাজও গড়ে তোলেন আরেকটি ১৩৩ রানের জুটি। যেখানে মিরাজের অবদান ছিল ৪৭। তবে গ্যাভিন হোয়ের বলে অযথা শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন মিরাজ, আর এ জুটির ইতি ঘটে।

এই আউটের পর খুব দ্রুতই বদলে যায় ম্যাচের গতি। মাত্র ৪ বলের ব্যবধানে লিটন ও মিরাজ দুজনই ফিরে গেলে ছন্দপতন ঘটে বাংলাদেশ শিবিরে। হোয়েকে সুইপ করতে গিয়ে লিটন টপ-এজে স্লিপে ক্যাচ দেন পল স্টার্লিংকে—তাতেই শেষ হয় তাঁর ইনিংস।

শেষদিকে ব্যাট করতে নেমে স্কোর খুব বেশি এগিয়ে নিতে পারেননি নতুন দুই ব্যাটার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। হোয়ের বলে ৪ রান করে বোল্ড হন তাইজুল, আর তাই বড় সংগ্রহ তুলে নিলেও ইনিংসটি আরও দীর্ঘায়িত করতে পারেনি বাংলাদেশ।

blank

রায়গঞ্জে চুরির ২ ঘণ্টার মাথায় শ্যালো মেশিন উদ্ধার: গ্রেফতার ২

প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫