ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 76
blank

আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ সফর করতে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান – এমন খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, একটি বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জে আসবেন এবং দুই জেলা নিয়ে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এ খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

বাচ্চু আরও বলেন, এর আগে তারেক রহমান প্রথম সফর হিসেবে সিরাজগঞ্জে আসতে চেয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সে সফর স্থগিত করা হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জের একটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে কারণে তারেক রহমানের কাছে সিরাজগঞ্জের গুরুত্ব আলাদা।

এদিকে, আগামী ২৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী সফর করবেন বলেও জানা গেছে।

blank

সরকারি এডওয়ার্ড কলেজে গবেষণা জার্নাল ‘Edward Review’-এর মোড়ক উন্মোচন

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬