ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

blank

স্বৈরাচার আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ ও নিরপরাধ মানুষ হত্যাকারীদের বিচারের দাবিতে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে মঙ্গলবার বিকেলে হাজারো কর্মী নিয়ে উপজেলার নাজিরপুর বাজারে বিক্ষোভ শেষে ওই প্রতিবাদ সমাবেশ হয়।

নাজিরপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।

blank

সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম মাস্টার, উপজেলা ওলামা দলের সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হামিদুর রহমান সবুজ ও সেক্রেটারী ইমরান আলী সরকার, চাপিলা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আবেদ আলী, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আজ অত্যন্ত মর্মান্তিক, ভয়াবহ ও হৃদয়বিদারক একটি দিন। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় স্বৈরাচার শেখ হাসিনার দোসররা লগি বৈঠা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। কুকুরকেও এভাবে মারে না। সেদিনের নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার আজও হয়নি। আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় অবিলম্বে সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান তারা।

সমাবেশে বিভিন্ন দলের কর্মী, সমাজসেবক, যুবসমাজ প্রতিনিধিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর শত শত কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

blank

রাণীনগরে বোরো ধানের সোনালী হাতছানি: শেষ মুহূর্তে ‘পাতা মরা’ রোগে কৃষকের দুশ্চিন্তা

গুরুদাসপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশের সময় : ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫