ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় নেওয়া হলো খালেদা জিয়ার মরদেহ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • 117
blank

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ‘ফিরোজায়’ নিয়ে যাওয়া হয়েছে। আজ বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়ি হাসপাতাল থেকে তার বাসার দিকে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গুলশানের বাসায় পৌঁছে।

ফিরোজায় খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

সরেজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। হাসপাতালে রোগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয় এবং হাসপাতালে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

blank

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উৎপাদনের দ্বারপ্রান্তে দেশের বৃহৎ মেগাপ্রকল্প

এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় নেওয়া হলো খালেদা জিয়ার মরদেহ

প্রকাশের সময় : ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫