ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

blank

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে। এর মধ্যে জাপান ও সৌদি আরবে তিনি দ্বিপক্ষীয় সফরে যাবেন। আর তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের পর নভেম্বরের প্রথমার্ধে তুরস্ক এবং দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যোগাযোগ ও আলোচনা চলছে।

জাপান সফর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে তিন থেকে চার দিনের সফরে টোকিও যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক যোগাযোগ এবং জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

এর আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফর করেন। ওই সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সাতটি সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আসন্ন সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে।

তুরস্কে কপ৩১ সম্মেলন

নভেম্বরে তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে। বিশ্বনেতাদের জলবায়ু সম্মেলন হবে ১১ ও ১২ নভেম্বর।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ওই বিশ্বনেতা সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১১ ও ১২ নভেম্বর তুরস্ক সফরের কথা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ কপ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয়গুলো তুলে ধরতে পারে।

কপ৩১-এর আনুষ্ঠানিক কর্মসূচি অনুযায়ী, বিশ্বনেতাদের জলবায়ু সম্মেলন ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন।

সৌদি আরব সফর

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নভেম্বরের দ্বিতীয়ার্ধে রিয়াদ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি আয়োজনের বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগত জনশক্তি রপ্তানির পাশাপাশি বিনিয়োগ ও বিভিন্ন অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে জ্বালানি, খাদ্য, মৎস্য, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জ্বালানি আমদানি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হতে পারে। পাশাপাশি রোহিঙ্গা সংকটেও সৌদি আরবের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় আসতে পারে।

এদিকে, জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যান্য আন্তর্জাতিক সফর নিয়েও প্রস্তুতি চলছে। সরকারের পক্ষ থেকে এসব সফরের মাধ্যমে অর্থনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

blank

নিষিদ্ধ আ’লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে গুরুদাসপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে